সিঙ্গাপুরের মূল রেসে টিম রেডিওতে দলের কাছে “পিয়াস্ত্রিকে সাহায্য করার” অনুরোধ জানানো নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নরিস।

“দুর্ভাগ্যবশত পিয়াস্ত্রির টায়ার পাংচার হয়েছিল, আর আমার গাড়িতেও সমস্যা দেখা দিয়েছিল।” নরিস বলেন,
“আমি যদি পিয়াস্ত্রিকে এগিয়ে আসতে সাহায্য করতে পারতাম, তাহলে দলের পয়েন্ট সর্বোচ্চ করা যেত। তখন আমি আর আন্তোনেল্লিকে তাড়া করতে পারছিলাম না, ধরতেও পারতাম না।
“আমি দেখলাম মাঝে অন্তত তিন-চারটি গাড়ি আছে, তাই দলকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দল বলল দরকার নেই, তাহলে আর কী। আর শেষ পর্যন্ত পিয়াস্ত্রি নিজেই ওভারটেক করে উঠে আসে, তাই আমরা দলের জন্য যতটা সম্ভব পয়েন্ট এনে দিতে পেরেছি।”